জুলাই ১৬: সংলাপের মাধ্যমে মতভেদ দূর করতে ভালো পরিবেশ সৃষ্টি করা জরুরি। চীন ও নেদারল্যান্ডস সম্প্রতি এ বিষয়ে আবারও একমত হয়েছে। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে, এক নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়া তোং।
তিনি জানান, উন্মুক্ত, বাস্তব ও সার্বিক সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ১০ বছরে, চীন-নেদারল্যান্ডস আর্থ-বাণিজ্যিক সহযোগিতা গভীর থেকে গভীরতর হয়েছে। গত ৭ জুলাই, নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা মন্ত্রী সোয়ের্ড সোয়ের্ডসমা চীন সফর করেন। তিনি চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাওয়ের সঙ্গে ১৮তম চীন-নেদারল্যান্ডস যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিটির সভায় সভাপতিত্ব করেন। সেখানে দু’পক্ষ চীন–নেদারল্যান্ডস ও চীন-ইউরোপ আর্থ-বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আন্তরিক ও গভীরভাবে মতবিনিময় করে।
মুখপাত্র আরও জানান, সভায় দু’পক্ষ একমত হয়েছে যে, দুই সরকারের উচিত্ সংশ্লিষ্ট কোম্পানিগুলোর মধ্যে সংলাপের মাধ্যমে মতভেদ দূর করার জন্য ভালো পরিবেশ সৃষ্টি করা, যাতে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর উত্পাদন-শৃঙ্খল ও সরবরাহ-শৃঙ্খলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।
সূত্র: সিএমজি
商务部回应安世半导体问题进展:双方应创造良好环境 通过协商化解纠纷
商务部新闻发言人何亚东在16日举行的商务部例行新闻发布会上回应推动解决安世半导体进展的有关提问时说,中荷建立开放务实的全面合作伙伴关系10多年来,双边经贸合作不断深化。7月7日,荷兰外贸与发展合作大臣舍尔茨玛访华,王文涛部长与其共同主持召开中荷经贸混委会第18次会议,就中荷、中欧经贸关系坦诚、深入交换意见。中荷双方同意,双方政府应创造良好环境,推动企业通过协商化解纠纷,保障全球半导体产供链安全稳定。