Tuesday, July 21, 2026
Live

ডমিনিকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র বৈঠক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ডমিনিকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র বৈঠক

জুলাই ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শাংহাইয়ে কমনওয়েলথ অব ডমিনিকার পররাষ্ট্রমন্ত্রী ভিন্স হেন্ডারসনের সঙ্গে শনিবার বৈঠক করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিকব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই সম্মেলনে যোগ দিতে চীনে আসা হেন্ডারসনকে তিনি স্বাগত জানান।

বৈঠকে ওয়াং ই বলেন, ‘ডমিনিকাসহ উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থার কাঠামোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারে চীন প্রস্তুত। সংস্থাটির স্থিতিশীল ও বিকাশে কাজ করতে চায় বেইজিং।’

দু’দেশের নেতাদের অর্জিত ঐকমত্যের ভিত্তিতে চীন ডমিনিকার সঙ্গে উন্নয়ন কৌশলের সমন্বয় আরও জোরদার এবং পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা গভীরে প্রস্তুত বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে ভিন্স হেন্ডারসন বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তাকে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক জনকল্যাণমূলক সম্পদ হিসেবে উন্নীত করতে জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার ক্ষেত্রে চীনকে সমর্থন করে ডমিনিকা। সব ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও জোরদারে তার দেশ প্রস্তুত বলেও জানান তিনি।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.