জুলাই ১: সম্প্রতি মিসরের দক্ষিণাঞ্চলীয় আসিউত প্রদেশে, একটি মোটরচালিত তিন চাকার যান রাস্তার পাশের খাদে পড়ে গেলে, অন্তত ৯ জন শিশু নিহত এবং আরও দু’জন আহত হয়।
প্রাদেশিক সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট বিভাগগুলো ঘটনাস্থলে যায়। প্রাদেশিক গভর্নর মোহাম্মদ আলওয়ান ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম তদারকি করেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধের জন্য খালের উভয় পাশে কংক্রিটের গার্ডরেল ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থা স্থাপনের নির্দেশ দেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)