জুলাই ২৩: তীব্র দাবদাহে ইউরোপের বেশ কয়েকটি দেশ ভয়াবহ দাবানলের সম্মুখীন হয়েছে। সেসব অঞ্চলে অগ্নিকাণ্ডের পরিস্থিতি গুরুতর এবং ঝুঁকি ক্রমাগত বাড়ছে।
দক্ষিণ-পূর্ব ফ্রান্সের ভার বিভাগে দাবানল অব্যাহত রয়েছে, যা দু’জন দমকলকর্মীর প্রাণ কেড়ে নিয়েছে। তথ্য অনুসারে, জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত ফ্রান্সে দাবানলে পুড়ে যাওয়া এলাকার আয়তন ৪২ হাজার হেক্টর ছাড়িয়ে গেছে; যা গত বছরে পুড়ে যাওয়া মোট এলাকার চেয়েও অনেক বেশি।
স্পেনের মাদ্রিদের আশেপাশে ও উত্তরে বেশ কয়েকটি এলাকায় বড় আকারের দাবানল ছড়িয়ে পড়েছে, পুড়ে যাওয়া এলাকার আয়তন ৩২ হাজার হেক্টর ছাড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ পার্শ্ববর্তী শহরের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নিয়েছে।
সম্প্রতি ইতালির সিসিলিতে কয়েক ডজন দাবানল ছড়িয়ে পড়ে। স্থানীয় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোয় আগুনের বিস্তার আরও তীব্র হচ্ছে। সারাদেশে সর্বোচ্চ স্তরের দাবানল সতর্কতা জারি করা হয়েছে।
সূত্র: সিএমজি