পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেন শহরে শনিবার সকালে অনুষ্ঠিত হল ১৮তম স্ট্রেইটস ফোরামের মূল সম্মেলন। এই সম্মেলনে চীনের তাইওয়ান থেকে বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, যুব ও নারী সংগঠন, পাশাপাশি কৃষি, মৎস্য, জলসম্পদ, সংস্কৃতি ও পর্যটন খাতের প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে বক্তারা বলেন, তাইওয়ান প্রণালির দুই প্রান্তের শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং ক্রস-স্ট্রেইট সম্পর্কোন্ন উভয়পক্ষের অভিন্ন প্রত্যাশা। বিনিময়, যোগাযোগ ও একীকরণ বৃদ্ধি এবং পারস্পরিক আত্মীয়তার বন্ধন জোরদার করা সময়ের দাবি এবং ইতিহাসের ধারা সে দিকেই এগোচ্ছে বলে মনে করেন বক্তারা।
সম্মেলনে অংশগ্রহণকারীরা আরও বলেন, দুই প্রাান্তের মানুষ একই পরিবারের সদস্য হিসেবে যে কোন মতভেদ শান্তিপূর্ণভাবে সমাধানে সক্ষম।
এবারের ফোরামে মোট ৫৮টি কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে, যা চারটি মূল বিষয়কে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, এই ফোরামের মাধ্যমে প্রণালির দুই প্রান্তের জনগণের সম্পর্ক আরও গভীর করা।
সিএমজি