Tuesday, June 30, 2026
Live

গাজায় যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
‘কৃত্রিম সূর্য’ প্রকল্পে রেকর্ড গড়ল চীনের সুপারকন্ডাক্টিং ম্যাগনেট

গাজা উপত্যকায় চলমান অস্থিরতা নিরসনে এবং ফিলিস্তিনি সমস্যার একটি টেকসই ও ন্যায়সঙ্গত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে, বিশেষ করে ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়েছে চীন। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিষয়ক এক ব্রিফিংয়ে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং এই আহ্বান জানান।

ফু ছোং বলেন, তথাকথিত যুদ্ধবিরতি চুক্তি এখন পর্যন্ত প্রকৃত শান্তি বয়ে আনতে ব্যর্থ হয়েছে। তিনি জানান, গত ১০ অক্টোবর, ২০২৫-এ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বিমান হামলায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে প্রতিদিন গড়ে অন্তত একজন শিশু প্রাণ হারিয়েছে।

গাজার বর্তমান মানবিক পরিস্থিতির বর্ণনা দিয়ে ফু ছোং বলেন, সেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চরম সংকট এবং অস্বাস্থ্যকর পরিবেশ চরম আকার ধারণ করেছে। তিনি জোর দিয়ে বলেন, "ইতিহাস বারবার প্রমাণ করেছে যে, নিরাপত্তা একটি যৌথ দায়িত্ব। অন্যের নিরাপত্তাহীনতার ওপর দাঁড়িয়ে কোনো দেশ নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না।" সামরিক দখলদারিত্ব বা চাপ প্রয়োগের মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তি অর্জন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

ফু ছোং পুনর্ব্যক্ত করেন, ফিলিস্তিনি সমস্যার একমাত্র কার্যকর সমাধান হলো 'দুই-রাষ্ট্র তত্ত্ব'। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো বিকল্প পরিকল্পনা বা নতুন মেকানিজম অবশ্যই ফিলিস্তিনিদের দ্বারা ফিলিস্তিন শাসনের নীতি মেনে চলতে হবে এবং ফিলিস্তিনি জনগণের ইচ্ছাকে সম্মান জানাতে হবে।

ফিলিস্তিনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী এবং বসতি স্থাপনকারীদের হামলায় ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১৭ জন শিশু, পাঁচজন নারী এবং দুজন বয়স্ক ব্যক্তি রয়েছেন।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.