জুন ২৮: গতকাল (শনিবার) জার্মানি ও চেক প্রজাতন্ত্রে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে।
জার্মান প্রেস এজেন্সি (ডিপিএ) জার্মান আবহাওয়া পরিষেবাকে উদ্ধৃত করে জানিয়েছে, পূর্ব জার্মানির মেরকেন-ড্রুইটজ অঞ্চলে একই দিনে রেকর্ড করা প্রাথমিক তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ছিল জার্মানিতে এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড।
একই দিন চেক প্রজাতন্ত্রেও সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। এদিন চেক ইনস্টিটিউট অফ হাইড্রোমেটিওরোলজি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানায়, প্রাগের উত্তরে অবস্থিত ডকসানি আবহাওয়া কেন্দ্রে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ২০১২ সালে স্থাপিত পূর্ববর্তী ৪০.৪ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ডকে ছাড়িয়ে গেছে এবং এই সংখ্যাটি আবারও ভাঙতে পারে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)