২০২৬ বৈশ্বিক মানবাধিকার শাসন উচ্চ পর্যায়ের ফোরাম’ আজ (১১ জুন) সকালে বেইজিং-এ উদ্বোধন হয়েছে। একই দিনে ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনও অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এ ফোরামে মানবাধিকার ও উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
জাতিসংঘের ‘উন্নয়নের অধিকার ঘোষণাপত্র’ গৃহীত হওয়ার ৪০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ ফোরামে ১০০টিরও বেশি দেশ এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার ৪০০টিরও বেশি চীনা ও বিদেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন।
‘উন্নয়নের মাধ্যমে মানবাধিকার সুরক্ষা’—এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে অংশগ্রহণকারীরা বৈশ্বিক মানবাধিকার শাসনব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় ও আলোচনা করছেন।
(জিনিয়া/ফয়সল/তুহিনা)