Thursday, June 25, 2026
Live

ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই’র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের উসিতে চালু হলো ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার নয়াদিল্লিতে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করেছেন। ওয়াং ই বর্তমানে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও উচ্চপর্যায়ের নিরাপত্তা প্রতিনিধিদের ১৬তম বৈঠকে অংশ নিতে ভারত সফর করছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারত ও চীন দুটি প্রাচীন সভ্যতা, যাদের মধ্যে হাজার বছরের বন্ধুত্বপূর্ণ যোগাযোগ ও আদান-প্রদানের ইতিহাস রয়েছে। দীর্ঘ সময় ধরে দুটি দেশই বিশ্বে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অবস্থান ধরে রেখেছিল।

বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে দুই দেশের উচিত ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নেওয়া, উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রাখা, বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ এবং গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোর অভিন্ন স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজ করা, মন্তব্য করেন তিনি।

মোদি আরও জানান, আগামী বছর চীনের ব্রিকসের সভাপতিত্ব গ্রহণকে ভারত সমর্থন করে এবং ব্রিকস সহযোগিতার উন্নয়নে বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

ওয়াং ই বলেন, বিশ্বের দুটি বৃহত্তম উন্নয়নশীল দেশ এবং গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে চীন ও ভারতের উচিত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সংহতি ও আত্মনির্ভরশীলতা জোরদারে দৃষ্টান্ত স্থাপন করা।

তিনি বলেন, ব্রিকসের বর্তমান চেয়ারম্যান হিসেবে ভারতের দায়িত্ব পালনে চীন সমর্থন অব্যাহত রাখবে এবং ব্রিকস সহযোগিতাকে আরও ফলপ্রসূ করতে দুই দেশ একযোগে কাজ করবে।

ওয়াং ই আরও বলেন, দুই দেশের নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে চীন প্রতিশ্রুতিবদ্ধ। পারস্পরিক আস্থা বৃদ্ধি, সংবেদনশীল বিষয়গুলো যথাযথভাবে মোকাবিলা, পারস্পরিক লাভজনক সহযোগিতা জোরদার এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক ধারা বজায় রাখতে বেইজিং কাজ করে যাবে।

তিনি বলেন, এ ধরনের সহযোগিতা দুই দেশের জনগণের মৌলিক স্বার্থ রক্ষা করবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

একই দিনে ওয়াং ই ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও উচ্চপর্যায়ের নিরাপত্তা প্রতিনিধিদের ১৬তম বৈঠকেও অংশ নেন।

সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.