জুলাই ২৩: পূর্বাঞ্চলীয় সময় বিকেল সাড়ে ৫টায় ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। এ নিয়ে টানা ১২ রাত ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাল যুক্তরাষ্ট্র। গতকাল (বুধবার) সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, এই অভিযানের লক্ষ্য হলো সংশ্লিষ্ট জলসীমায় বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের হুমকি সৃষ্টি করার ক্ষমতা দুর্বল করা।
এর আগে একই দিন মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছে, ‘হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে নেই।’
তারা আরও জানায়, ১৪ জুলাই মার্কিন সামরিক বাহিনী ইরানের ওপর নৌ অবরোধ পুনরায় আরোপ করার পর থেকে ৯টি বাণিজ্যিক জাহাজকে গতিপথ পরিবর্তনে বাধ্য করা হয়েছে। এ ছাড়া একটি বাণিজ্যিক জাহাজ তার দিক ঠিক রাখার ক্ষমতাও হারিয়েছে।
সূত্র: সিএমজি