Saturday, June 20, 2026
Live

হরমুজ প্রণালি যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরবে না: ইরানি স্পিকার

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হরমুজ প্রণালি যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরবে না: ইরানি স্পিকার

জুন১৮, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ বলেছেন, হরমুজ প্রণালি আর কখনো যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরবে না। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম বুধবার এ খবর দিয়েছে।

গালিবফ বলেন, এই কৌশলগত জলপথের ওপর সার্বভৌমত্ব প্রয়োগের অধিকার ইরানের রয়েছে এবং অবশ্যই দেশটি জাহাজগুলোর কাছ থেকে পরিষেবার জন্য অর্থ আদায় করবে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির অধীনে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর টোল আরোপের পরিবর্তে দেশটি সামুদ্রিক পরিষেবা ফি ধার্য করবে।

বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং অন্যান্য গণমাধ্যমের তথ্যমতে, ৫০ লাখ ব্যারেল তেলবাহী তিনটি ইরানি ট্যাংকার এই প্রণালী দিয়ে চলাচল করেছে।

হাশিম/জেনিফার

তথ্য ও ছবি: সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.