জুন ১৭, সিএমজি বাংলা ডেস্ক: ইরান ও লেবানন পুনরুদ্ধার, পুনর্গঠন এবং অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় নতুন মানবিক সহায়তা প্যাকেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। বুধবার সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এ কথা জানান।
লিন চিয়ান বলেন, অদূর ভবিষ্যতে ইরান ও লেবাননের জন্য নতুন দফায় মানবিক সহায়তা পাঠানো হবে। এর মাধ্যমে দু’দেশের জনগণকে পুনরুদ্ধার ও উন্নয়ন কার্যক্রমে সহায়তা করা।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর একজন ভালো বন্ধু এবং দায়িত্বশীল বৃহৎ শক্তি হিসেবে চীন তার সামর্থ্য থেকে প্রয়োজনীয় সহায়তা ও সমর্থন অব্যাহত রাখবে।
চীনের এই উদ্যোগ ইরান ও লেবাননের পুনর্গঠন প্রক্রিয়াকে এগিয়ে নিতে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
লুৎফর/সাকিব
তথ্য ও ছবি: সিজিটিএন