জুন ১৮: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অতিসম্প্রতি যে সমঝোতাস্বারক স্বাক্ষরিত হয়েছে, চীন তাকে স্বাগত জানায়। আশা করা যায়, এ সমঝোতা যুদ্ধ বন্ধ ও বিদ্যমান উত্তেজনা হ্রাস করবে। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানসহ সংশ্লিষ্ট সকল পক্ষ সমঝোতাস্মারকের বিভিন্ন ধারা বাস্তবায়ন করবে বলে চীন আশা করে। বল প্রয়োগে সমস্যার সমাধান হয় না। সমান আলোচনা একমাত্র সঠিক পথ। আশা করা যায়, যুক্তরাষ্ট্র ও ইরান দ্বিতীয় পর্যায়ের আলোচনাকে যুক্তিবাদী ও বাস্তবসম্মত মনোভাব নিয়ে গ্রহণ করবে; তাল মিলিয়ে একসাথে প্রচেষ্টা চালাবে; এবং পরবর্তী পর্যায়ের আলোচনায় ইতিবাচক ফলাফল অর্জনের জন্য চেষ্টা চালাবে। (শিশির/আলিম/আকাশ)
外交部回应美伊签署谅解备忘录:平等谈判才是正道
01:36
6月18日,外交部发言人林剑主持例行记者会。有记者问:据报道,17日白宫官员表示,美国总统特朗普已经签署美伊第一阶段谅解备忘录,伊朗外交部发言人表示,伊美谅解备忘录文本已最终正式敲定,双方已经签署。对此有什么评论?
林剑表示,美伊双方签署第一阶段谅解备忘录,对缓和局势紧张、巩固停火势头有积极意义。中方对此表示欢迎,希望包括美伊在内的相关各方都能秉持契约精神,切实兑现承诺。武力解决不了问题,平等谈判才是正道。中方希望美伊双方都能以理性务实态度对待第二阶段谈判,相向而行,共同努力,争取下阶段谈判取得积极成果。