জুন ২৮: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, গতকাল (শনিবার) সামাজিক যোগাযোগ-মাধ্যমে এক প্রকাশিত পোস্টে, ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেন।
তিনি বলেন, মার্কিন যুদ্ধবিমানগুলো সবেমাত্র ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণের স্থান এবং উপকূলীয় রাডার স্টেশনের ওপর আঘাত হানে।
তিনি আরও বলেন, কোনো একদিন আমরা হয়তো আবার মানসিক ভারসাম্য বজায় রাখব না, বরং সামরিক অভিযান পুনরায় শুরু করতে "বাধ্য" হব। এমন অবস্থা ঘটলে, ইরান আর থাকবে না। (প্রেমা/আলিম/ছাই)