জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামোতো প্রিফেকচারে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাতের পর বিভিন্ন স্থানে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
জাপান আবহাওয়া সংস্থা- জেএমএ’র তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে আঘাত হানে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
কাশিমা শহরের এইওন মল কুমামোতো থেকে আটজনকে উদ্ধার করা হলেও তাদের মধ্যে দুই জন মারা গেছেন। এ ছাড়া নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের একটি কারখানার চিমনি ধসে সাতজন নিখোঁজ এবং চারজন গুরুতর আহত হন।
ভূমিকম্পে বহু বাড়িঘর, কারখানা ও অন্যান্য স্থাপনা ধসে পড়েছে। কিউশু শিনকানসেনসহ পুরো কিউশু অঞ্চলের রেল চলাচল বন্ধ রয়েছে। ৩৬ হাজারের বেশি বাড়িতে এখনও বিদ্যুৎ নেই। প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। বাসিন্দাদের আগামী এক সপ্তাহ সম্ভাব্য আফটারশক ও ভূমিধসের ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাপান সরকার। সূত্র: সিএমজি বাংলা