সামরিকবাদের বিরোধিতা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি অটল যৌথ ইচ্ছা। জাপান মুখে ‘শান্তি’ ও ‘প্রতিরক্ষার’ কথা বললেও, এর কার্যকলাপ ‘পুনঃসামরিকীকরণের’ দিকে এক দ্রুত অগ্রযাত্রা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
লিন চিয়ান বলেন যে, জাপানের পুনঃসামরিকীকরণের কার্যকলাপের মধ্যে রয়েছে ক্রমাগত ও উল্লেখযোগ্যভাবে সামরিক ব্যয় বৃদ্ধি, প্রাণঘাতী অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা, মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মোতায়েন জোরদার করা, আক্রমণাত্মক সামরিক বাহিনীর সম্প্রসারণ, বিপুল পরিমাণে সংবেদনশীল পারমাণবিক উপাদান মজুদ করা এবং নিজেদের শান্তিবাদী সংবিধান সংশোধনের জন্য চাপ সৃষ্টি করা। বাস্তবে, জাপান ইতোমধ্যেই তথাকথিত ‘শান্তিপূর্ণ রাষ্ট্র’-এর মুখোশ খুলে ফেলেছে। আন্তর্জাতিক সমাজের অত্যন্ত সতর্ক থাকা উচিত এবং জাপানি সামরিকবাদকে কোনোভাবেই পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না।
(রুবি/তৌহিদ/লাবণ্য)