Saturday, July 18, 2026
Live

মূলধারার জনমত শান্তি ও আদান-প্রদানের পক্ষে: তাইওয়ানবিষয়ক চীনের মুখপাত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মূলধারার জনমত শান্তি ও আদান-প্রদানের পক্ষে: তাইওয়ানবিষয়ক চীনের মুখপাত্র

তাইওয়ান প্রণালির দুই তীরের জনগণের মধ্যে শান্তি, উন্নয়ন, আদান-প্রদান ও সহযোগিতার আকাঙ্ক্ষাই তাইওয়ানের মূলধারার জনমত— এমন মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের মুখপাত্র চু ফেংলিয়ান।

বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলতি বছরের প্রথমার্ধে দুই তীরের মধ্যে ভ্রমণের পরিসংখ্যানই প্রমাণ করে যে শান্তিপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগের প্রতি জনগণের আগ্রহ ক্রমেই বাড়ছে। তিনি বলেন, ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষের ‘মূলভূখণ্ড বিপজ্জনক’—এ ধরনের প্রচারণা বাস্তবতার কাছে টেকেনি।

চীনের জাতীয় অভিবাসন প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে তাইওয়ান প্রণালির দুই তীরের মধ্যে মোট ৩১ লাখ ২০ হাজার বার মানুষের যাতায়াত ঘটেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ১ শতাংশ বেশি। এর মধ্যে তাইওয়ানের বাসিন্দারা মূলভূখণ্ড চীনে ২৮ লাখ ৫০ হাজার বার ভ্রমণ করেছেন, যা বছরওয়ারি হিসাবে ২৪ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চু ফেংলিয়ান বলেন, বিশেষ করে তাইওয়ানের তরুণদের মধ্যে মূলভূখণ্ডে ভ্রমণ ও বিভিন্ন বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়ার আগ্রহ বাড়ছে। তারা চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সভ্যতা এবং অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন।

তিনি জানান, ২০২৪ সাল থেকে এ পর্যন্ত তাইওয়ানের নাগরিকরা পড়াশোনা, কর্মসংস্থান, ব্যবসা, পর্যটন ও অন্যান্য বিনিময় কার্যক্রমে অংশ নিতে মূলভূখণ্ডে এক কোটি ১৭ লাখের বেশিবার সফর করেছেন।

ডিপিপি সরকারের ‘ভ্রান্ত প্রচারণা’ তাইওয়ানের আরও বেশি মানুষ উপলব্ধি করতে শুরু করেছেন বলেও জানান চু।

সংবাদ সম্মেলনে নিয়মিত তাইওয়ান প্রণালির সরাসরি বিমান চলাচল স্বাভাবিক করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই তীরের মধ্যে সরাসরি ফ্লাইট পুরোপুরি স্বাভাবিক করতে চীন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.