Tuesday, June 2, 2026
Live

থাইল্যান্ডের সাথে সমুদ্রসীমা নিয়ে বিরোধ মেটাতে জাতিসংঘের দ্বারস্থ হলো কম্বোডিয়া

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
থাইল্যান্ডের সাথে সমুদ্রসীমা নিয়ে বিরোধ মেটাতে জাতিসংঘের দ্বারস্থ হলো কম্বোডিয়া

থাইল্যান্ডের সাথে সমুদ্রসীমা নিয়ে বিদ্যমান বিরোধ মেটাতে জাতিসংঘের দ্বারস্থ হয়েছে কম্বোডিয়া। দেশটি জাতিসংঘ মহাসচিবের কাছে ‘জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন’-এর আওতায় সংশ্লিষ্ট মধ্যস্থতা প্রক্রিয়া চালু করার আবেদন জানিয়েছে। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত, আজ (মঙ্গলবার), এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে হুন মানেত বলেন, আন্তর্জাতিক আইন অনুসারে কম্বোডিয়ার সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার রক্ষা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কম্বোডিয়া সবসময় শান্তিপূর্ণ পদ্ধতির মাধ্যমে প্রতিবেশীর সাথে বিরোধ মেটাতে চায়।

তিনি আরও বলেন, এ প্রক্রিয়া চালু করার মানে এই নয় যে, কম্বোডিয়া সংলাপ ত্যাগ করেছে। কম্বোডিয়ার উদ্দেশ্য, সংলাপকে দু’দেশের স্বীকৃতি ও আন্তর্জাতিক কাঠামোর মধ্য নিয়ে আসা।

শেষ খবর পাওয়া পর্যন্ত, থাই কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো প্রকাশ্য বিবৃতি দেয়নি।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.