জুলাই ১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, আজ (বুধবার) সকালে সিপিসি প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকীর অনুষ্ঠানে বলেন, তাইওয়ান সমস্যার সমাধান করে, মাতৃভূমির একীকরণ সম্পূর্ণ করা সিপিসি’র একটি অনিবার্য ঐতিহাসিক দায়িত্ব এবং গোটা চীনের সকল জাতির নর-নারীদের অভিন্ন আকাঙ্ক্ষা।
তিনি আরও বলেন, আমাদের উচিত গভীরভাবে নতুন যুগে সিপিসি-র তাইওয়ান সমস্যা সমাধানের সামগ্রিক কৌশল অনুসরণ করে, ‘এক-চীননীতি’ ও ‘১৯৯২ সালের ঐকমত্য’ ধরে রাখা; তাইওয়ানের বিপুলসংখ্যক স্বদেশবাসীকে ঐক্যবদ্ধ করে, দু’তীরের বিনিমিয় ও সহযোগিতা এবং সমন্বিত উন্নয়ন গভীরতর করা; দৃঢ়তার সাথে তথাকথিত ‘স্বাধীন তাইওয়ান’-এর পক্ষের শক্তি ও তাদের বাইরের মদদদাতাদের প্রতিহত করে, দৃঢ়ভাবে মাতৃভূমির ঐক্য রক্ষা করা। (প্রেমা/আলিম/ছাই)