Sunday, July 5, 2026
Live

‘চীনা ইন্টারনেট সভ্যতা সম্মেলন, ২০২৬’ নাননিং শহরে শুরু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
‘চীনা ইন্টারনেট সভ্যতা সম্মেলন, ২০২৬’ নাননিং শহরে শুরু

মঙ্গলবার চীনের কুয়াং সি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত এলাকার রাজধানী নাননিংয়ে শুরু হয়েছে, ‘চীনা ইন্টারনেট সভ্যতা সম্মেলন, ২০২৬’। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও সম্প্রচারমন্ত্রী লি শু লেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মনে করেন, সিপিসি-র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে, কমরেড সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি-র কেন্দ্রীয় কমিটির দৃঢ় নেতৃত্বে, চীন নিজস্ব শৈলীর ইন্টারনেট প্রশাসনব্যবস্থা গড়ে তুলেছে এবং ইন্টারনেট খাতে দেশকে শক্তিশালী করে গড়ে তোলার পথে সামনে এগিয়ে যাচ্ছে। সাধারণ সম্পাদক সি চিন পিং ইন্টারনেট সভ্যতা নিয়ে ধারাবাহিক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা গভীরভাবে অধ্যায়ন ও বাস্তবায়ন করতে হবে।

তাঁরা আরও বলেন, চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনায় ইন্টারনেট সভ্যতার নির্মাণকাজ সার্বিকভাবে বিন্যাস করা হয়েছে। এখন সেই পরিকল্পনার আওতায়, অনলাইনে মানসম্মত ও সমৃদ্ধ কন্টেন্টের সরবরাহ ক্রমাগত বাড়াতে হবে; ইন্টারনেট পরিবেশের দীর্ঘমেয়াদি শাসন ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া জোরদার করতে হবে; অনলাইন ও অফলাইন—উভয় ক্ষেত্রেই সভ্যতা নির্মাণকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে; সভ্যতার চর্চা, নৈতিক আচরণ ও সভ্যতা সৃজনের কার্যক্রমকে অনলাইন জগতে সম্প্রসারিত করতে হবে। আর, এ সবের লক্ষ্য হবে, ইন্টারনেট সভ্যতার যৌথ নির্মাণ ও ভাগাভাগির একটি সুপরিবেশ সৃষ্টি করা এবং ইন্টারনেট যেন মানুষের কল্যাণে আরও বেশি কাজে লাগে, তা নিশ্চিত করা।

(শিশির/আলিম/আকাশ)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.