জুলাই ২৩: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কিত প্রশ্নের জবাবে মুখপাত্র লিন চিয়ান বলেন, বর্তমান মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে পরিস্থিতির অবনতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। আলোচনার মাধ্যমে কষ্টার্জিত ফলাফল এটাই প্রমাণ করে যে, নতুন করে সংঘাত করা কোনো পক্ষের স্বার্থে নয়। সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত শান্ত ও সংযত থাকা, শত্রুতা বন্ধ করা, সংলাপ ও যোগাযোগ পুনরায় শুরু করা এবং যত দ্রুত সম্ভব একটি সার্বিক ও স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের লক্ষ্যে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধ সমাধান করা।
সূত্র: সিএমজি