Saturday, July 18, 2026
Live

মধ্যপ্রাচ্য ও লোহিত সাগরে উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্র দায়ী: জাতিসংঘে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মধ্যপ্রাচ্য ও লোহিত সাগরে উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্র দায়ী: জাতিসংঘে চীন

লোহিত সাগরে সৃষ্ট ক্রমবর্ধমান উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে চীন। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য ও লোহিত সাগরের পরিস্থিতি বিষয়ক এক জরুরি সভায় চীনের স্থায়ী মিশনের চার্জ দ্য’অ্যাফেয়ার্স সুন লেই এই মন্তব্য করেন। তিনি যুক্তরাষ্ট্রকে তাদের কর্মকাণ্ডের ওপর গুরুত্বসহকারে পর্যালোচনার আহ্বান জানান এবং মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি বন্ধ করতে বলেন।

সুন লেই বলেন, গত দুই বছরে ইয়েমেন ও লোহিত সাগরের পরিস্থিতির দিকে তাকালে এটি স্পষ্ট যে, এই অঞ্চলের অবনতিশীল পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র তাদের দায় এড়াতে পারে না। যুক্তরাষ্ট্রের এখন জরুরি দায়িত্ব হলো মধ্যপ্রাচ্যে নতুন কোনো সংঘাত বা অস্থিরতা সৃষ্টি থেকে বিরত থাকা।

সুন লেই জোর দিয়ে বলেন, লোহিত সাগরের সমস্যার সমাধান করতে হলে আন্তর্জাতিক আইন ও সব দেশের বৈধ অধিকারকে সম্মান জানাতে হবে। বিশেষ করে ইয়েমেনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং আঞ্চলিক পরিস্থিতির সামগ্রিক উত্তেজনা প্রশমনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় যুক্তরাষ্ট্রকে তাদের ভুল নীতি ও কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাবগুলো দূর করার জন্য পদক্ষেপ নিতে এবং লোহিত সাগর ও মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা বজায় রাখতে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে চীন।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.