Saturday, June 13, 2026
Live

সামরিক উপায়ে মৌলিক সমস্যার সমাধান হবে না: চীনা মুখপাত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সামরিক উপায়ে মৌলিক সমস্যার সমাধান হবে না: চীনা মুখপাত্র

চীন বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। সামরিক উপায়ে মৌলিক সমস্যার সমাধান হবে না এবং অবশ্যই এই অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান ও রক্ষা করতে হবে। চীন সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে, সংলাপ ও আলোচনায় ফিরে আসতে এবং যত দ্রুত সম্ভব একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের জন্য জোরালোভাবে আহ্বান জানাচ্ছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত একটি সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের ইরানের বর্তমান পরিস্থিতি সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে এ সব কথা বলেছেন।

লিন চিয়ান বলেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে চীন ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে এবং যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে।

(রুবি/তৌহিদ/লাবণ্য)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.