Thursday, June 11, 2026
Live

মরক্কোয় চীন-আফ্রিকা বাণিজ্য মেলা: দ্বিপাক্ষিক সহযোগিতায় নতুন গতি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মরক্কোয় চীন-আফ্রিকা বাণিজ্য মেলা: দ্বিপাক্ষিক সহযোগিতায় নতুন গতি

মরক্কোর বৃহত্তম শহর কাসাব্লাঙ্কায় বুধবার শুরু হয়েছে চীন-আফ্রিকা অর্থনৈতিক ও বাণিজ্য মেলার মরক্কো পর্ব। চীনের হুনান প্রদেশের উদ্যোগে আয়োজিত এই মেলা আফ্রিকায় প্রথম বড় বিদেশভিত্তিক অর্থনৈতিক ও বাণিজ্য আয়োজন। চীন ৫৩টি আফ্রিকান দেশের জন্য শুল্কমুক্ত নীতি কার্যকর করার পর এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, লক্ষ্যভিত্তিক ব্যবসায়িক সংযোগ ও বাস্তবভিত্তিক অংশীদারিত্বের মাধ্যমে এই মেলা চীন-মরক্কো কৌশলগত সম্পর্ককে আরও গভীর করবে যেমন, তেমনি চীন-আফ্রিকা বাণিজ্যে নতুন মাত্রা পাবে।

মরক্কোভিত্তিক আফ্রিকা-চীন সহযোগিতা উন্নয়ন সংস্থার সভাপতি নাসের বুশিবা বলেন, ‘মরক্কো ও চীনের কৌশলগত অংশীদারিত্বের ১০ বছর পূর্তির সময়ে এ আয়োজন গুরুত্বপূর্ণ। এটি শুল্কমুক্ত নীতির সুফলকে বাস্তব বাণিজ্যিক সহযোগিতায় রূপ দিতে সহায়ক হবে। এর ফলে মরক্কোর ভালো মানের পণ্য সহজে চীনের বিশাল বাজারে প্রবেশের সুযোগ পাবে। সেই সঙ্গে উত্তর আফ্রিকায় চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগ, স্থানীয় সেবা নেটওয়ার্ক এবং শিল্প সরবরাহ ব্যবস্থাও আরও দৃঢ় হবে।’

পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৫ সালে চীন-মরক্কোর দ্বিপাক্ষিক বাণিজ্য দাঁড়িয়েছে ১০ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলারে, যা ২০২৪ সালের ৯ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্য বেড়েছে।

সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.