Saturday, July 18, 2026
Live

চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জন কি। বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

হান চেং বলেন, চীন-নিউজিল্যান্ড সম্পর্কের উন্নয়নে জন কির দীর্ঘদিনের অবদানকে চীন গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে। তিনি বলেন, দুই দেশের সমন্বিত কৌশলগত অংশীদারত্ব এখন দ্বিতীয় দশকে প্রবেশ করেছে। ফলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে চীন নিউজিল্যান্ডের সঙ্গে কাজ করতে আগ্রহী। বাণিজ্য, বিনিয়োগ, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বেইজিং।

হান চেং বলেন, চীনের উন্নয়ন বিশ্বে ইতিবাচক শক্তি ও স্থিতিশীলতার বার্তা বহন করছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় চীন গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।

বৈঠকে জন কি বলেন, নিউজিল্যান্ড সব সময় চীনকে বন্ধু হিসেবে দেখে। তিনি আশা প্রকাশ করেন, বাণিজ্য, বিনিয়োগ, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি সংলাপ ও যোগাযোগের মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় উভয় দেশ একসঙ্গে কাজ করবে।

চীন-নিউজিল্যান্ড সম্পর্কের উন্নয়নে ভবিষ্যতেও নিজের ভূমিকা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন নিউজিল্যান্ডের সাবেক এই প্রধানমন্ত্রী।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.