Wednesday, June 10, 2026
Live

উত্তর-পশ্চিম চীনে নবম চীন-ইউরেশিয়া এক্সপো

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
উত্তর-পশ্চিম চীনে নবম চীন-ইউরেশিয়া এক্সপো

উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী উরুমছিতে আগামী ২৫ থেকে ২৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯ম চীন-ইউরেশিয়া এক্সপো। এই আয়োজনের মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বাণিজ্য উন্নয়ন ব্যুরোর উপপরিচালক তেং পো মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, এবারের এক্সপোর প্রদর্শনী এলাকা প্রায় ১ লাখ ৪০ হাজার বর্গমিটার। এতে বিনিয়োগ সহযোগিতা, নতুন মানের উৎপাদনশীল শক্তি, বিশেষায়িত শিল্প, সবুজ উন্নয়ন, সংস্কৃতি ও পর্যটন এবং সিল্ক রোড সহযোগিতাকে কেন্দ্র করে ছয়টি বিশেষ প্রদর্শনী অঞ্চল থাকবে।

তিনি আরও জানান, এরইমধ্যে ২৭টি দেশ ও অঞ্চলের প্রদর্শক এবং আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। এবারের এক্সপোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল অর্থনীতি, নিম্ন-আকাশ অর্থনীতি এবং বায়োম্যানুফ্যাকচারিং খাতের সর্বাধুনিক প্রযুক্তিগত উদ্ভাবনও তুলে ধরা হবে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রথমবারের মতো চীন ও মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে পণ্য বাণিজ্যের মোট মূল্য ১০০ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। বর্তমানে চীন মধ্য এশিয়ার দেশগুলোর বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং অন্যতম প্রধান বিনিয়োগ উৎস।

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয় জানায়, সিনচিয়াংয়ের ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও সম্প্রসারণে সমর্থন অব্যাহত থাকবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.