চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য, জাতীয় গণ-কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান লি হোং চোং ২০ থেকে ২২ মে পর্যন্ত এনপিসি’র এক প্রতিনিধিদল নিয়ে আলবেনিয়া সফর করেছেন। রাজধানী তিরানায় লি আলবেনিয়ার সংসদ স্পিকার নিকো পেলেসি ও উপপ্রধানমন্ত্রী আলবানা কোচৌ’র সাথে সাক্ষাৎ করেন, ডেপুটি স্পিকার স্পোসোর সাথে আলোচনা করেন এবং আলবেনিয়া-চীন মৈত্রী সমিতির সাথে মতবিনিময় করেন।
লি হোং চোং বলেন, প্রেসিডেন্ট সি ও আলবেনিয়ার নেতাদের কৌশলগত নির্দেশনায় চীন-আলবেনিয়া সম্পর্ক স্থিতিশীলভাবে উন্নয়ন হয়েছে। জাতিসংঘে চীনের বৈধ আসন পুনরুদ্ধারে আলবেনিয়ার দেওয়া গুরুত্বপূর্ণ সমর্থনের কথা চীন স্মরণ করে থাকে। দু’দেশের নেতাদের মধ্যে পৌঁছানো গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন, রাজনৈতিক পারস্পরিক আস্থার ভিত্তি সুসংহত করা, বাস্তবসম্মত সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ, জনগণের মধ্যে বন্ধুত্ব বৃদ্ধি, আইন প্রণয়নকারী সংস্থাগুলোর মধ্যে আদান-প্রদান জোরদার করা এবং চীন-আলবেনিয়া সম্পর্কে পুনরুজ্জীবনকে এগিয়ে নিতে চীন আলবেনিয়ার সঙ্গে কাজ করতে ইচ্ছুক।
আলবেনিয়ার পক্ষ জানায়, দু’দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দেয় এবং এক-চীন নীতিতে দৃঢ় সমর্থন করে। আলবেনিয়া চীনের সঙ্গে সব পর্যায় ও খাতের যোগাযোগ ও বিনিময় জোরদার করতে, আইন প্রণয়নকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা গভীরতর করতে ইচ্ছুক। পাশাপাশি, চীনের উন্নয়নের সুযোগগুলো ভাগ করে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
(তুহিনা/তৌহিদ/শুয়েই)