Friday, June 5, 2026
Live

দক্ষিণ চীনে বিশ্বের বৃহত্তম অফশোর কনভার্টার স্টেশন স্থাপন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
দক্ষিণ চীনে বিশ্বের বৃহত্তম অফশোর কনভার্টার স্টেশন স্থাপন সম্পন্ন

চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংতোং প্রদেশের ইয়াংচিয়াং শহরে বিশ্বের বৃহত্তম অফশোর কনভার্টার স্টেশন সফলভাবে স্থাপন করা হয়েছে। স্থাপনাটি বৃহস্পতিবার সম্পন্ন হয়, যা সামুদ্রিক বায়ুশক্তি ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত মাইলফলক।

স্টেশনটি বিশ্বের প্রথম ৫০০ কিলোভোল্ট ও ২০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ফ্লেক্সিবল ডাইরেক্ট কারেন্ট অফশোর কনভার্টার স্টেশন।

প্রচলিত অফশোর সাবস্টেশনের তুলনায় প্রকল্পটি আরও চ্যালেঞ্জিং পরিবেশে স্থাপন করা হয়েছে। এটি উপকূল থেকে ৭০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত, যেখানে কোনো নিকটবর্তী স্থল-ভিত্তিক সহায়তা সুবিধা নেই।

প্রকল্প চলাকালে দলটিকে প্রবল বাতাস, ঢেউ, শক্তিশালী স্রোত, মারাত্মক লবণাক্ত জলের ক্ষয় এবং ঘন ঘন টাইফুনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছিল।

প্রকৌলশীল এ কাজে উন্নত ত্রিমাত্রিক মডেলিং ও কম্পিউটেশনাল বিশ্লেষণ, সিমুলেশন ব্যবহার করেছেন।

প্রকল্পটি বছরে প্রায় ৬ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.