জুলাই ১৬: ‘এক-চীননীতি’ আন্তর্জাতিক সমাজে ব্যাপকভাবে স্বীকৃত ও সমর্থিত একটি বিষয়। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।
পাপুয়া নিউ গিনিতে তাইওয়ানের বাণিজ্যিক কার্যালয় বন্ধে সেদেশের সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত প্রসঙ্গে চীনা মুখপাত্র আরও বলেন, চীন এ সিদ্ধান্তকে স্বাগত জানায় ও প্রশংসা করে। এতে আবারও প্রমাণিত হয় যে, ‘এক-চীননীতি’ আন্তর্জাতিক সমাজে ব্যাপকভাবে সমর্থিত একটি ঐতিহাসিক বড় প্রবণতা।
মুখপাত্র আরও বলেন, পাপুয়া নিউ গিনির সাথে একে অপরের মৌলিক স্বার্থ বিষয়ে পারস্পরিক সমর্থন অব্যাহত রাখবে চীন এবং একযোগে দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাবে। সূত্র: সিএমজি