Sunday, August 30, 2026
Live

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা চুক্তির কাছাকাছি নয়: তেহরান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.6 (5)
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা চুক্তির কাছাকাছি নয়: তেহরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শুক্রবার বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা চুক্তির কাছাকাছি নয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি টিভিকে বাঘাই বলেন, “চলমান কূটনৈতিক প্রক্রিয়া এবং তেহরানে পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি এই ইঙ্গিত দেয় না যে আমরা কোনো সন্ধিক্ষণে বা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি।”

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির দ্বিপাক্ষিক বার্তা বিনিময়ের জন্য ইরানের রাজধানীতে অবস্থানের প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন। বাঘাই বলেন, আমরা বলতে পারি না যে আমরা এমন একটি পর্যায়ে পৌঁছেছি যেখানে একটি চুক্তি প্রায় চূড়ান্ত; এমনটা নয়।

তিনি উল্লেখ করেন যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য এতটাই ‘গভীর ও বহুবিধ’ যে কূটনৈতিক সমাধানে সময় লাগবে।

বাঘাই জোর দিয়ে বলেন, লেবাননসহ সব ফ্রন্টে শত্রুতার অবসান ঘটানোই এই আলোচনার লক্ষ্য। তিনি আরও যোগ করেন যে, এই পর্যায়ে ইরানের পারমাণবিক কর্মসূচি আলোচ্যসূচিতে নেই।

হাশিম/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি।

Rate This Article

4.6
out of 5
★★★★⯨
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.