জুলাই ১: চলতি বছর চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী। ১০৫ বছর ধরে, সিপিসি চীনা জনগণকে ঐক্যবদ্ধ করে, অব্যাহতভাবে এক বিজয় থেকে আরেক বিজয়ে নেতৃত্ব দিয়ে আসছে। আর এর মাধ্যমে চীনা জাতির উন্নয়নের ইতিহাস ও মানবজাতির অগ্রগতির ইতিহাসে একটি চমত্কার অধ্যায় রচিত হয়েছে।
বিগত ১০৫ বছর ধরে, বিভিন্ন প্রজন্মের চীনা কমিউনিস্টরা এক মন ও এক প্রাণ হয়ে, ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে গিয়ে, এমন এক বীরত্বপূর্ণ ও উদ্দীপক ইতিহাস রচনা করেছেন, যা গোটা বিশ্বকে আলোড়িত করেছে। নতুন যুগে প্রবেশ করে, দফার পর দফা উন্নত আদর্শের আবির্ভাবে, এমন একটি যুগান্তকারী মানদণ্ড স্থাপন করা হয়েছে, যা শিক্ষণীয় ও কার্যকর।
এবার প্রশংসিত ‘পয়লা জুলাই পদকপ্রাপ্তরা’ হচ্ছেন সর্বক্ষেত্র ও সর্বাঙ্গীনভাবে সিপিসি সদস্যদের অসামান্য প্রতিনিধি। পার্টির কেন্দ্রীয় কমিটি সমগ্র পার্টিকে আহ্বান জানাচ্ছে যেন তাঁরা, ‘নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্র’ বিষয়ে সি চিন পিং-এর চিন্তাধারাকে পথপ্রদর্শক হিসেবে নিয়ে, পার্টি গঠন বিষয়ে সি’র চিন্তাধারাকে পূর্ণরূপে বাস্তবায়নে সচেষ্টা থাকেন; সি চিন পিং-কে কেন্দ্র করে পার্টির কেন্দ্রীয় কমিটিকে ঘিরে আরও নিবিড়ভাবে ঐক্যবদ্ধ হয়ে, অগ্রগতির জন্য সচেষ্ট হন ও সাফল্য অর্জন করেন; সর্বক্ষেত্রে একটি আধুনিক সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়ার সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে, দ্বিতীয় শত বছরের লক্ষ্য অর্জনে প্রচেষ্টা চালিয়ে যান; এবং চীনা বৈশিষ্টময় আধুনিকায়নের মাধ্যমে, চীনা জাতির মহান পুনরুজ্জীবনের কাজকে সার্বিকভাবে সামনে এগিয়ে নিয়ে যান। (প্রেমা/আলিম/ছাই)