Thursday, June 4, 2026
Live

চীনে বাণিজ্যিকভাবে উচ্চক্ষমতা সম্পন্ন কার্বন ফাইবারের উৎপাদন শুরু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
উচ্চক্ষমতাসম্পন্ন কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে

চীন উচ্চক্ষমতাসম্পন্ন টি-১০০ গ্রেড কার্বন ফাইবার উৎপাদন কার্যক্রমে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সাফল্য অর্জন করেছে। শাংহাইয়ে ইতোমধ্যে এর বাণিজ্যিক উৎপাদনও শুরু হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে চীনের পেট্রোলিয়াম ও কেমিক্যাল করপোরেশন।

এই প্রযুক্তিগত অগ্রগতি যৌথভাবে অর্জন করেছে সিনোপেক শাংহাই পেট্রোকেমিক্যাল ও সিনোপেক শাংহাই পেট্রোকেমিক্যাল প্রযুক্তি গবেষণা সংস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এই নতুন প্রজন্মের কার্বন ফাইবার মহাকাশ প্রযুক্তি, কাঠামোনির্ভর বুদ্ধিমত্তা (এমবডিড ইন্টেলিজেন্স), নিম্ন-উচ্চতার অর্থনীতি এবং অন্যান্য উচ্চপ্রযুক্তি শিল্পে গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে।

নতুন এই পণ্যটির ধরন হলো ১২কে স্মল-টো কার্বন ফাইবার। অর্থাৎ, প্রতিটি ফাইবার বান্ডেলে ১২ হাজার পৃথক তন্তু রয়েছে। প্রতিটি তন্তুর ব্যাস মাত্র প্রায় ৭ মাইক্রোমিটার।

কার্বন ফাইবারকে আধুনিক শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত উপাদান হিসেবে বিবেচনা করা হয়। এর ঘনত্ব ইস্পাতের এক-চতুর্থাংশেরও কম, কিন্তু শক্তি ইস্পাতের তুলনায় ৭ থেকে ৯ গুণ বেশি। পাশাপাশি এটি মরিচা প্রতিরোধী ও তুলনামূলক দীর্ঘস্থায়ী।

পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চীনের কার্বন ফাইবার বাজারের আকার ৬০ বিলিয়ন ইউয়ান ছাড়াবে।

সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.