去阅读
在小说阅读器中沉浸阅读
চীন বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির স্থিতিশীল প্রাণশক্তি: সিএমজি সম্পাদকীয়
গত ১৫ জুলাই চীন সরকার, দেশের চলতি বছরের প্রথমার্ধের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যে-রিপোর্ট প্রকাশ করে, তা বিভিন্ন দেশের গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে। এসব গণমাধ্যমে ‘চীনা অর্থনীতি দৃঢ়তা দেখাচ্ছে’, ‘চীনের গোটা বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সহজেই অর্জিত হবে’, ইত্যাদি ইতিবাচক মন্তব্য করেছে।
সংশ্লিষ্ট উপাত্ত অনুসারে, চলতি বছরের প্রথমার্ধে চীনের জিডিপি বেড়ে দাঁড়িয়েছে ৬৯.৬ ট্রিলিয়ন ইউয়ানে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪.৭ শতাংশ বেশি। এর ফলে, বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে চীনের অবস্থা প্রথম দিকেই রয়ে গেছে। এই প্রবৃদ্ধি চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়নের সুষ্ঠু ভিত্তি সৃষ্টি করার পাশাপাশি, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যও স্থিতিশীল প্রাণশক্তি যুগিয়েছে।
চলতি বছর আন্তর্জাতিক পরিস্থিতি জটিল ও অস্থির; বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি শ্লথ। এ প্রেক্ষাপটে, চীন সরকারের প্রকাশিত নতুন তথ্য-উপাত্ত প্রমাণ করে যে, চাপের সম্মুখীন হলেও, চীনের অর্থনীতি আগের স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়নের প্রবণতা ধরে রেখেছে।
এ সাফল্য অর্জন সহজ ছিল না। ইউনিভার্সিটি অব ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ইকনোমিক্সের বিশেষজ্ঞ সাং পাই ছুয়ান সিএমজি-কে বলেন, চলতি বছর থেকে চীন উচ্চ গুণগত মানের উন্নয়ন এগিয়ে নিচ্ছে; দেশের নানা অঞ্চলের বৈশিষ্ট্যের ভিত্তিতে, নতুন মানের উত্পাদনশক্তি উন্নয়ন করছে; এবং সঠিকভাবে আরও ইতিবাচক সার্বিক নীতিমালা বাস্তবায়ন করছে। আর, এতে করে কার্যকরভাবে বাইরের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হয়েছে ও হচ্ছে।
চীনা অর্থনীতির স্থিতিশীলতা বিশ্বের শিল্পপ্রতিষ্ঠানগুলোর স্থিতিশীল উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। উদাহরণস্বরূপ ভোগের কথা ধরা যাক। সম্প্রতি চীন ‘ভোগ বাড়াতে পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’ প্রকাশ করেছে, যাতে ভবিষ্যতে ভোগ বাড়ানোর জন্য ২৮টি গুরুত্বপূর্ণ মিশন নির্দিষ্ট করা হয়েছে।
চীনের অর্থনীতির স্থিতিশীলতায় আবার উন্নয়নের দৃঢ়তাও দেখা যায়। চলতি বছরের প্রথমার্ধে, বৈশ্বিক বাণিজ্য বৃদ্ধির গতি ছিল শ্লথ। তবে, চীনের পণ্যবাণিজ্যে আমদানি ও রপ্তানি গত বছরের একই সময়ের চেয়ে ১৬.৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে আমদানি প্রথম বারের মতো ১০ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২.১ শতাংশ বেশি। এতে, চীনের অর্থনীতির দৃঢ়তা প্রমাণিত হয়।
আন্তর্জাতিক অঙ্গনে অনিশ্চয়তার উপাদান বেশি হলেও, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির দীর্ঘমেয়াদী প্রবণতার পরিবর্তন ঘটেনি; গোটা বছরের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের মজবুত ভিত্তিও দৃশ্যমান। বাস্তবতা হচ্ছে, চীন বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির স্থিতিশীলতা ও প্রাণশক্তির অন্যতম প্রধান উত্স।
সূত্র: সিএমজি