Thursday, June 4, 2026
Live

চীনে যাওয়ার আগে বিএনপির ছাত্র ও নারী প্রতিনিধি দলের সংবর্ধনা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনে প্রশিক্ষণের জন্য ঢাকা ত্যাগের আগে বিএনপি’র যুব, ছাত্র ও নারী প্রতিনিধি দলের সংবর্ধনা অনুষ্ঠান

বুধবার বাংলাদেশস্থ চীনা দূতাবাস বিএনপি’র যুব, ছাত্র ও নারী প্রতিনিধি দলের প্রশিক্ষণের জন্য চীন সফরের প্রাক্কালে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এতে অন্যান্যের মধ্যে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান এবং সংসদ সদস্য জেবা আমিনা খানসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার বক্তব্যে বলেন, বিএনপি’র যুব, ছাত্র ও নারী প্রশিক্ষণ প্রতিনিধি দলের এই আসন্ন সফরটি দলীয় ও দ্বিপাক্ষিক জনযোগাযোগ বিনিময়ের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেলো। জাতীয় উন্নয়ন নির্ভর করে তারুণ্যের প্রাণশক্তি, নারীদের অবদান এবং শিক্ষা ও মেধা বিকাশের জোরালো সমর্থনের ওপর। চীন এই কর্মসূচিকে অত্যন্ত গুরুত্ব দেয়, যার ফলে প্রতিনিধি দলের জন্য ব্যাপক পরিধির বিভিন্ন পরিদর্শন ও কার্যক্রমের ব্যবস্থা করেছে। আশা করা যায়, দলটি এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে বিভিন্ন স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করবে, সক্রিয়ভাবে চিন্তা-ভাবনা করবে এবং বাংলাদেশের নিজস্ব জাতীয় প্রেক্ষাপট বিবেচনায় রেখে চীনের উন্নয়নের অভিজ্ঞতাকে কাজে লাগাবে। যাতে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তারা নিজেদের মেধা ও শক্তি দিয়ে অবদান রাখতে পারে।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সংসদ সদস্য জেবা আমিনা খান চীনের উষ্ণ আতিথেয়তা ও আমন্ত্রণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তারা বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যকার ব্যাপক ও গভীর বন্ধুত্বপূর্ণ বিনিময়ের উচ্চ প্রশংসা করেন। একই সাথে তারা আশা প্রকাশ করেন যে, এই সফরের মাধ্যমে তারা সিপিসি’র সফল পরিচালনা ব্যবস্থা ও সুশাসন এবং চীনা আধুনিকায়নের মূল্যবান অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারবেন।

সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.