Wednesday, July 22, 2026
Live

গবেষণা ও উদ্ভাবনে অংশীদারত্বের বিষয়ে ইউল্যাবে হুয়াওয়ের সঙ্গে মতবিনিময়

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
গবেষণা ও উদ্ভাবনে অংশীদারত্বের বিষয়ে ইউল্যাবে হুয়াওয়ের সঙ্গে মতবিনিময়

আফরিন মিম

প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং হুয়াওয়ে বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ইউল্যাব ক্যাম্পাসে আয়োজিত এ সভায় শিল্প-শিক্ষা সহযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবন, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে সম্ভাব্য অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

হুয়াওয়ে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন হুয়াওয়ে সাউথ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মা বেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকার কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুয়েই।

ইউল্যাবের পক্ষে সভায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম কিবরিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে উভয়পক্ষ মতবিনিময় করেন। পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে একসঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করা হয়।

এ সময় হুয়াওয়ে প্রতিনিধিদলকে ইউল্যাবের নবপ্রতিষ্ঠিত ফিউচার অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস ল্যাবরেটরি সম্পর্কে অবহিত করা হয়। শিল্প, শিক্ষা ও সমাজের জন্য একটি উন্মুক্ত উদ্ভাবনী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত এ ল্যাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন তারা।

সভায় গবেষণা, নতুন প্রযুক্তি, উদ্ভাবন এবং সক্ষমতা উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.