Thursday, June 4, 2026
Live

রাশিয়া-চীনের কৌশলগত সমন্বয় বিশ্ব স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ: মারিয়া জাখারোভা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
রাশিয়া-চীনের কৌশলগত সমন্বয় বিশ্ব স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মারিয়া জাখারোভা

রাশিয়া ও চীনের মধ্যে বিস্তৃত কৌশলগত সমন্বয় বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বৈশ্বিক শাসনব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও করবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। বুধবার চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ২৫ বছর আগে স্বাক্ষরিত চীন-রাশিয়া সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির ভিত্তিতেই দুই দেশের সম্পর্ক দ্রুত এবং ফলপ্রসূভাবে বিকশিত হয়েছে।

তিনি জানান, কয়েক সপ্তাহ আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফর করে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে দুই নেতা চুক্তিটির মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে সম্মত হন।

সাক্ষাৎকারে জাখারোভা বলেন, রাশিয়া ও চীন আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে এবং গুরুত্বপূর্ণ কৌশলগত ইস্যুতে নিজেদের অবস্থান সমন্বয় করে থাকে। উভয় দেশ নিজেদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিলেও তারা উপলব্ধি করে যে মানবজাতি আজ নানা বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি, যা মোকাবিলায় সব দেশের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

এদিকে, ২৯তম সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম বুধবার শুরু হয়েছে। চারদিনব্যাপী এই অনুষ্ঠানে বিশ্বের ১০০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় ২০ হাজার রাজনৈতিক, ব্যবসায়িক ও একাডেমিক প্রতিনিধি অংশগ্রহণ করছেন। বিশ্ব অর্থনীতির চলমান পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন বৈশ্বিক উন্নয়ন মডেল নিয়ে আলোচনা এই ফোরামের মূল প্রতিপাদ্য।

সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.