জুলাই ২৩: আজ (বৃহস্পতিবার) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফিলিপাইনের ম্যানিলায় বৈঠক করেছেন। সূত্র জানায়, উভয় পক্ষের বৈঠক প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ম্যানিলায় লাভরভ ও রুবিওর বৈঠকে রাশিয়া-যুক্তরাষ্ট্র কূটনৈতিক মিশনের কাজের শর্ত স্বাভাবিককরণ নিয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষ পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছে, যার মধ্যে আন্তর্জাতিক সংস্থার কাঠামোর মধ্যে যোগাযোগও অন্তর্ভুক্ত। লাভরভ রুবিওর সঙ্গে রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন এবং কিয়েভে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা অগ্রহণযোগ্য বলে জোর দিয়েছেন।
সূত্র: সিএমজি