রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর চীন সফরের আগে একটি ভিডিও ভাষণ দিয়েছেন। পুতিন বলেন, রুশ ও চীনা জনগণের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক এবং বৃহত্তর পারস্পরিক বোঝাপড়া প্রত্যাশা করে রাশিয়া।
তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া-চীন অংশীদারিত্ব ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক আরও গভীর করতে, উভয় দেশের জোরালো উন্নয়নকে ত্বরান্বিত করতে, উভয় দেশের জনগণের কল্যাণে কাজ করতে এবং বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় রাশিয়া ও চীন সম্ভাব্য সবকিছু করতে একসাথে কাজ চালিয়ে যাবে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৯ ও ২০ মে পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফর করবেন। এটি হবে প্রেসিডেন্ট পুতিনের ২৫তম চীন সফর।
(রুবি/তৌহিদ/লাবণ্য)