Tuesday, June 16, 2026
Live

লবণ হ্রদভিত্তিক শিল্প উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় জোর দিলেন চীনের উপ-প্রধানমন্ত্রী

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
লবণ হ্রদভিত্তিক শিল্প উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় জোর দিলেন চীনের উপ-প্রধানমন্ত্রী

জুন ১৫, সিএমজি বাংলা ডেস্ক : সল্টলেক বা লবণ হ্রদভিত্তিক শিল্পাঞ্চলের উচ্চমানের উন্নয়ন এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও মোকাবিলা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন চীনের উপ-প্রধানমন্ত্রী চাং কুওছিং।

শুক্রবার থেকে রোববার পর্যন্ত ছিংহাই প্রদেশের বিভিন্ন শিল্প ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় তিনি এ সব কথা বলেন। ছিংহাই প্রদেশ লবণ হ্রদের বিপুল সম্পদের জন্য পরিচিত।

সফরের সময় চাং কুওছিং ম্যাগনেসিয়াম, পটাশ সার এবং লিথিয়াম ব্যাটারি শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠান ও একটি স্মার্ট মাইনিং ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি এসব প্রতিষ্ঠানের উৎপাদন, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম এবং শিল্প বিকাশের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি বলেন, প্রাকৃতিক সম্পদের উন্নয়ন ও ব্যবহার এবং পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। স্থানীয় পরিস্থিতি অনুযায়ী লবণ হ্রদের সম্পদভিত্তিক প্রতিযোগিতামূলক শিল্প গড়ে তোলার পাশাপাশি শিল্প শৃঙ্খলকে আরও উচ্চ মূল্যসংযোজিত খাতে সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

এদিকে, প্রদেশের রাজধানী সিনিংয়ে চাং একটি জরুরি আশ্রয়কেন্দ্র এবং ভূমিকম্পের আগাম সতর্কীকরণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি দুর্যোগ পর্যবেক্ষণ, প্রতিরোধ এবং জরুরি সাড়া প্রদানের কার্যক্রম পর্যালোচনা করেন।

চীনা উপ-প্রধানমন্ত্রী বলেন, শক্তিশালী পর্যবেক্ষণ ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দুর্যোগ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দুর্যোগ প্রতিরোধ, ক্ষয়ক্ষতি হ্রাস ও ত্রাণ কার্যক্রমে আরও লক্ষ্যভিত্তিক সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, জনগণের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করাই দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.