Tuesday, May 19, 2026
Live

ওয়াং ই’র সঙ্গে সেশেলসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ওয়াং ই’র সঙ্গে সেশেলসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মে ১৯: চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিংয়ে সেশেলসের পররাষ্ট্রমন্ত্রী ব্যারি ফোরের সাথে এক বৈঠক করেছেন।

বৈঠকে ওয়াং ই বলেন, সেশেলস আফ্রিকা ও ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের একজন বিশ্বস্ত বন্ধু ও অংশীদার। দুই রাষ্ট্রপ্রধানের নির্দেশনায় চীন-সেশেলস সম্পর্ক খুব ভালোভাবে বিকশিত হয়েছে। এ বছর চীন ও সেশেলসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী। চীন এই সুযোগকে কাজে লাগিয়ে ডিজিটাল অর্থনীতি, সামুদ্রিক অর্থনীতি, দ্বীপ অর্থনীতি এবং সবুজ অর্থনীতির মতো ক্ষেত্রগুলোতে সেশেলসের সাথে সহযোগিতা বাড়াতে এবং চীন-সেশেলস কৌশলগত অংশীদারিত্বকে পুনরুজ্জীবিত করে ক্রমাগত উচ্চতর পর্যায়ে উন্নীত করতে ইচ্ছুক। সেশেলস আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ সদস্য এবং নতুন যুগে চীন-আফ্রিকা সম্পর্ক 'অভিন্ন কল্যাণের সমাজ' গঠনের নতুন পর্যায়ে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট সি চিন পিং কর্তৃক ঘোষিত আফ্রিকান দেশগুলোর ওপর শূন্য শুল্ক নীতির পূর্ণ বাস্তবায়নের সুযোগকে কাজে লাগিয়ে চীন সেশেলসসহ আফ্রিকান দেশগুলোর জন্য আরও উন্নয়নের সুযোগ তৈরি করতে ইচ্ছুক।

ওয়াং ই আরও বলেন, সম্প্রতি সেশেলস সরকার কয়েকটি বন্ধুপ্রতিম দেশের সরকারের সাথে মিলে আইনসম্মতভাবে ও প্রকাশ্যে "তাইওয়ান স্বাধীনতা" পন্থী বাহিনীর প্রতিনিধি লাই ছিং ত্য’র বিদেশ সফরের ফ্লাইট অনুমতি বাতিল করেছে। সেশেলস একচীন নীতির প্রতি তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে একটি প্রকাশ্য বিবৃতিও জারি করেছে, যার ভূয়সী প্রশংসা করে চীন। একচীন নীতি দীর্ঘকাল ধরে একটি আন্তর্জাতিক ঐকমত্য এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ২৭৫৮ নং প্রস্তাবের কর্তৃত্ব প্রশ্নাতীত। চীন চূড়ান্তভাবে পূর্ণ একত্রীকরণ অর্জন করবে এবং তাইওয়ান অনিবার্যভাবে মাতৃভূমির আলিঙ্গনে ফিরে আসবে। আমরা বিশ্বাস করি, সেশেলসের মতো আরও অনেক দেশ আন্তর্জাতিক ন্যায়বিচার এবং ইতিহাসের সঠিক দিকে অবস্থান নেবে।

ব্যারি ফোর বলেন, সেশেলস ও চীনের বন্ধুত্বের এক দীর্ঘ ইতিহাস রয়েছে এবং উভয় দেশই একে অপরের প্রকৃত বন্ধু। সেশেলস কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকীকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করে চীনের সাথে ঘনিষ্ঠ উচ্চ-পর্যায়ের বিনিময় বজায় রাখতে ইচ্ছুক। পাশাপাশি 'ব্লু ইকোনমি', পর্যটন, স্বাস্থ্য, পরিবেশ, জলবায়ু পরিবর্তন, জ্বালানি এবং অবকাঠামো নির্মাণের মতো ক্ষেত্রগুলোতে বাস্তবমুখী সহযোগিতা গভীর করতে, জনগণের মধ্যে বিনিময় জোরদার করতে, যৌথভাবে বহুপাক্ষিকতা চর্চা করতে এবং সেশেলস-চীন কৌশলগত অংশীদারিত্বের বৃহত্তর উন্নয়নে কাজ করতে আগ্রহী।

(রুবি/তৌহিদ/লাবণ্য)

王毅同塞舌尔外交部长富尔会谈

2026年5月18日,中共中央政治局委员、外交部长王毅在北京同塞舌尔外交部长富尔举行会谈。

王毅表示,塞舌尔是中国在非洲和印度洋可信赖的好朋友、好伙伴。在两国元首引领下,中塞关系发展得很好。今年是中塞建交50周年。中方愿同塞方以建交50周年为契机,促进双方在数字经济、海洋经济、岛屿经济、绿色经济等领域合作,推动中塞战略伙伴关系焕发活力生机,不断迈向更高水平。塞舌尔是非洲重要成员,中非关系已进入新时代全天候命运共同体新阶段,中方愿以习近平主席宣布的对非零关税全面落地为契机,为包括塞舌尔在内的非洲国家提供更多发展机遇。

王毅说,近期,塞舌尔政府和多个友好国家政府一道,依法依规、光明正大,撤销“台独”势力代表人物赖清德外窜飞行许可,塞方还发布公告,公开表明坚持一个中国原则的严正立场,中方对此高度赞赏。一个中国原则早已成为国际共识,联大2758号决议的权威不容置疑,中国终将实现完全统一,台湾必将回归祖国怀抱。相信越来越多的国家会像塞舌尔一样,站在国际公理和历史正确一边。

富尔表示,塞中友谊源远流长,两国是真正的朋友。建交50年来,中国对塞舌尔始终平等相待,为塞舌尔经济社会发展提供重要帮助,塞方对此衷心感谢。塞方愿以建交50周年为契机,同中方密切高层交往,深化在蓝色经济、旅游、卫生、环境、气变、能源、基础设施建设等领域务实合作,加强人文交流,共同践行多边主义,推动塞中战略伙伴关系取得更大发展。

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.