শানসি প্রদেশ সম্প্রতি চীনের ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মহাপ্রাচীরের নিজ অংশের সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনার জন্য নতুন আইন পাস করেছে।
'শানসি প্রদেশে মহাপ্রাচীর সুরক্ষা সংক্রান্ত প্রবিধানমালা'টি ১৪তম শানসি প্রাদেশিক গণকংগ্রেসের স্থায়ী কমিটির ২৮তম সভায় পাস করা হয়। ছয়টি অধ্যায় এবং ৪৭টি অনুচ্ছেদ নিয়ে গঠিত প্রবিধানমালাটি ৫ জুলাই থেকে কার্যকর হবে।
শানসির গ্রেটওয়াল অংশটি এক হাজার ৪০১ কিলোমিটার দীর্ঘ, যা মহাপ্রাচীরের মোট নথিভুক্ত ২১ হাজার ১৯৬ কিলোমিটারের ৯ দশমিক ৭৪ শতাংশ। ৩৯টি কাউন্টি জুড়ে বিস্তৃত প্রাচীরটি যুদ্ধরত রাজ্য যুগ (৪৭৫-২২১ খ্রিস্টপূর্বাব্দ) থেকে মিং রাজবংশ (১৩৬৮-১৬৪৪) পর্যন্ত বিস্তৃত, যার আটটি অংশকে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চিহ্নিত স্থানগুলোর মধ্যে একটি হলো সিনচৌর তাইসিয়ান কাউন্টির ইয়ানমেন গিরিপথ, যা চীনা কিংবদন্তি ও সাহিত্যে দীর্ঘকাল ধরে জড়িয়ে আছে। উত্তর সং রাজবংশের (৯৬০-১১২৭) সময়, ইয়াং পরিবারের নারী সেনাপতিরা এই উত্তরের সীমান্ত শহরে অবস্থান নিয়েছিলেন এবং যাযাবর খিতান উপজাতিদের দক্ষিণমুখী আক্রমণ বারবার প্রতিহত করেছিলেন।
সূত্র: সিএমজি