Wednesday, June 24, 2026
Live

শাংহাই চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
শাংহাই চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

জুন ২৩, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ‘শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৮তম আসরে বাংলাদেশের জন্য এলো বড় এক অর্জন। তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’ (বাংলা নাম ‘সাঁকোটা দুলছে’) সেরা চিত্রগ্রহণ বিভাগে পুরস্কার জিতেছে।

বিজয়ীদের নাম ঘোষণা করা হয় শনিবার উৎসবের ২৮তম গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে। ‘এশিয়ান নিউ ট্যালেন্ট’ প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশ-জার্মানির যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটির জন্য সেরা চিত্রগ্রাহকের সম্মান অর্জন করেন বাংলাদেশি চিত্রগ্রাহক সামিউল করিম সুপ্তক।

সম্পূর্ণ সাদা-কালোতে নির্মিত ৮০ মিনিট দৈর্ঘ্যের ‘সাঁকোটা দুলছে’ গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবনসংগ্রাম, সামাজিক কুসংস্কার, পিতৃতান্ত্রিক বাস্তবতা ও নিপীড়নের গল্প তুলে ধরেছে। একজন অন্ধ তরুণীর স্বপ্নপূরণের যাত্রা এবং এক রহস্যময় হাতির উপস্থিতিকে কেন্দ্র করে এগিয়ে যায় চলচ্চিত্রটির কাহিনি।

চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। প্রযোজক হিসেবে রয়েছেন মনোজ প্রামাণিক। বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া হক, অশোক ব্যাপারী, সাবিহা জামান, পঙ্কজ মজুমদার, মুনসিফ মিম, নিশাত তাসনিম, মামুন রেজা, রবিউস সানি, ফয়সাল, পিয়াল সরকার এবং রিজওয়ান।

নাহার/সাকিব

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.