Wednesday, June 24, 2026
Live

পর্দা নামল ২৮তম শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের, প্রদর্শিত হলো ৪২০টির বেশি চলচ্চিত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
পর্দা নামল ২৮তম শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের, প্রদর্শিত হলো ৪২০টির বেশি চলচ্চিত্র

জুন ২২, সিএমজি বাংলা ডেস্ক: পাঁচ দিনব্যাপী ২৮তম শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এসআইএফএফ) রোববার শেষ হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র, সাংস্কৃতিক আয়োজন এবং দর্শকদের ব্যাপক অংশগ্রহণে এবারের উৎসব প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।

এবারের উৎসবে ৭৭টি দেশ ও অঞ্চলের ৪২০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। বিভিন্ন প্রেক্ষাগৃহে মোট ১ হাজার ৬০০-এর বেশি প্রদর্শনীর আয়োজন করা হয়।

উৎসবটি ৪ লাখ ৫০ হাজারেরও বেশি দর্শককে আকৃষ্ট করেছে। এ সময় বক্স অফিস আয় প্রায় ৩ কোটি ৮০ লাখ ইউয়ানে (প্রায় ৫ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার) পৌঁছায়।

চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজনগুলোর মধ্যে ছিল গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান এবং চীনের চলচ্চিত্র এবং টিভি নাইট।

শুধু চলচ্চিত্র প্রদর্শনীই নয়, এবারের উৎসব শাংহাই নগরজুড়ে এক প্রাণবন্ত সাংস্কৃতিক আবহ তৈরি করে। চলচ্চিত্রপ্রেমীরা সিনেমা দেখার পাশাপাশি চলচ্চিত্রভিত্তিক স্মারকসামগ্রী সংগ্রহ, বিশেষ প্রদর্শনী উপভোগ এবং সিনেমার শিল্প ও সংস্কৃতিকে ঘিরে আয়োজিত উন্মুক্ত বাজার ঘুরে দেখার সুযোগ পান।

আয়োজকদের মতে, আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় এবং চলচ্চিত্র শিল্পের বিকাশে শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নাহার/হাশিম

তথ্য ও ছবি-সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.