Tuesday, July 21, 2026
Live

শাংহাই পরিদর্শন করলেন সি চিন পিং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
শাংহাই পরিদর্শন করলেন সি চিন পিং

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারাম্যান সি চিন পিং, আজ (বুধবার) শাংহাই মহানগর পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, উচ্চ মানসম্পন্ন রূপান্তর, নগর আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। জনকেন্দ্রিক নগর উন্নয়নের ধারণাকে সার্বিকভাবে বাস্তবায়ন করতে হবে, জনগণের চাহিদা জানতে হবে, তাদের পরামর্শ গ্রহণ করতে হবে, এবং কাজের ফলাফল জনগণের মাধ্যমে মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে নগর রূপান্তরের প্রতিটি কাজ আরও গভীর ও কার্যকরভাবে এগিয়ে নিয়ে গিয়ে, জনগণের প্রাপ্তি, সুখ ও নিরাপত্তাবোধ ক্রমাগত বৃদ্ধি করতে হবে।

এদিন বিকেলে তিনি হুয়াং পু এলাকার সিমিন সিনছুন আবাসিক এলাকা পরিদর্শনে যান। এ আবাসিক এলাকার ৪টি ভবন গত শতাব্দীর ৫০-এর দশকে নির্মিত হয়েছিল। পুনর্নির্মাণ ও সংস্কারের মাধ্যমে প্রতিটি বাসায় স্বতন্ত্র রান্নাঘর ও বাথরুমের পাশাপাশি, লিফটও সংযোজন করা হয়েছে। ফলে, বাসিন্দাদের জীবনযাত্রার পরিবেশ উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

প্রেসিডেন্ট সি চিন পিং পুরোনো বাড়িঘর রূপান্তরের খোঁজ-খবর নেন। তিনি বলেন, নগর উন্নয়নের ওপর চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি অত্যন্ত গুরুত্ব দেয়। আধুনিক, উদ্ভাবনী, বসবাসযোগ্য, সুন্দর, স্থিতিশীল, সভ্য ও স্মার্ট ‘জনগণের নগর’ নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর, পুরোনো আবাসিক এলাকাগুলোর রূপান্তর সেই লক্ষ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।

তিনি অবসরপ্রাপ্ত বাসিন্দা চু কুওলির বাড়িতে গিয়ে তাঁর বসবাসের পরিবেশ নিজের চোখে দেখেন এবং বলেন, “জনগণের জীবনের প্রতিটি ছোট বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের জীবন শুধু একটি পরিবারের বিষয় নয়, এটি দেশেরও বিষয়। কমিউনিস্ট পার্টি জনগণের সেবার জন্যই কাজ করে। জনগণ যখন শান্তিতে বসবাস করবে, সুখে জীবনযাপন করবে, তখনই পার্টি ও সরকার নিশ্চিন্ত থাকতে পারবে।”

এরপর প্রেসিডেন্ট সি কমিউনিটির সিপিসি ও গণসেবা কেন্দ্রে যান। সেখানে তিনি জনসাধারণের জন্য স্থাপিত সবজি ও ফলের স্টল পরিদর্শন করেন এবং বাসিন্দাদের প্রতিনিধি, কমিউনিটির কর্মীদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন।

পরিদর্শনের পথে প্রেসিডেন্ট সি আরও বলেন, বর্তমানে বন্যা প্রতিরোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। বিভিন্ন অঞ্চল ও সংশ্লিষ্ট বিভাগকে বৃষ্টিপাত, বন্যা এবং টাইফুনের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে; সম্ভাব্য ঝুঁকি ও দুর্বলতা গভীরভাবে পরীক্ষা করতে হবে; এবং বন্যা প্রতিরোধ, জরুরি উদ্ধার ও ত্রাণকাজ সুষ্ঠুভাবে পরিচালনা করে, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.