Sunday, July 5, 2026
Live

শেনচৌ-২৩ মিশনের মহড়া সম্পন্ন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
শেনচৌ-২৩ মিশনের মহড়া সম্পন্ন

মানববাহী মহাকাশ কর্মসূচির অংশ হিসেবে চীনের মানববাহী মহাকাশ সংস্থা বুধবার চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে শেনচৌ-২৩ মহাকাশযান উৎক্ষেপণের পূর্ণাঙ্গ মহড়া সম্পন্ন করেছে।

সংস্থাটি জানায়, শেনচৌ-২৩ এবং লং মার্চ-২এফ রকেটের সমন্বিত কাঠামো শনিবার উৎক্ষেপণ এলাকায় স্থানান্তর করা হয়। উৎক্ষেপণকেন্দ্রের সব সরঞ্জাম ও অবকাঠামো স্বাভাবিক অবস্থায় রয়েছে।

মহড়ায় রকেট ও মহাকাশযানের বিভিন্ন উপব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হয়। এ ছাড়া উৎক্ষেপণ প্রস্তুতি, ইগনিশন এবং রকেট থেকে মহাকাশযান বিচ্ছিন্ন হওয়ার ধাপও অনুশীলন করা হয়।

মহড়ায় মহাকাশচারীদের স্বাস্থ্য পরীক্ষা, বিদায় অনুষ্ঠান, মডিউলের অবস্থা নির্ধারণ এবং মহাকাশযানে প্রবেশ-পরবর্তী কার্যক্রমও অন্তর্ভুক্ত ছিল।

চীনের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি করপোরেশনের প্রকৌশলী লি চ্য বলেন, উৎক্ষেপণের আগে মহাকাশযানের বিভিন্ন সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা, মহাকাশচারী এবং স্থল নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে সমন্বয় পরীক্ষা করা হয়েছে। চূড়ান্ত অবস্থা নির্ধারণের কাজ শেষ হলে উৎক্ষেপণের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে মিশনটি।

ফয়সল/সাকিব

তথ্য ও ছবি: সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.