Wednesday, June 10, 2026
Live

সিনচিয়াংয়ে সামাজিক স্থিতিশীলতা ও আধুনিকীকরণের ওপর জোর দিলেন ওয়াং হুনিং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সিনচিয়াংয়ে সামাজিক স্থিতিশীলতা ও আধুনিকীকরণের ওপর জোর দিলেন ওয়াং হুনিং

উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে সামাজিক স্থিতিশীলতা রক্ষা এবং আধুনিকীকরণকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন- চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য, চীনা গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং। সামাজিক স্থিতিশীলতা রক্ষা করাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি সামাজিক শাসনব্যবস্থাকে শক্তিশালী ও উদ্ভাবনী করার আহ্বান জানান।

ওয়াং হুনিং শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত সিনচিয়াংয়ে তাঁর তদন্ত ও গবেষণা সফরকালে আইনভিত্তিক ও নিয়মিত সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা আরও এগিয়ে নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

ওয়াং বলেন, চীনা জাতির জন্য একটি শক্তিশালী সামাজিক চেতনা গড়ে তোলাকে কেন্দ্রীয় কাজ হিসেবে বিবেচনা করতে হবে। তিনি ‘জাতিগত ঐক্য ও অগ্রগতি প্রচার আইন’ কার্যকরভাবে বাস্তবায়ন এবং ধর্মীয় বিষয়াবলীর আইনভিত্তিক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে তিনি স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন উন্নতমানের উৎপাদনশক্তি গড়ে তোলার ওপর জোর দেন। পাশাপাশি সিনচিয়াংয়ের অনন্য শক্তি ও সম্পদকে কাজে লাগিয়ে একটি আধুনিক শিল্পব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

দক্ষিণ সিনচিয়াংয়ের উন্নয়ন ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন ওয়াং। তিনি দারিদ্র্য বিমোচনের অর্জনকে সুসংহত ও সম্প্রসারিত করা এবং বিভিন্ন উপায়ে আরও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান।

সূত্র: সিএমজি

Top political advisor stresses social stability, modernization in Xinjiang

Wang Huning, China's top political advisor, has emphasized the need to safeguard social stability and advance modernization in northwest China's Xinjiang Uygur Autonomous Region.

Wang, a member of the Standing Committee of the Political Bureau of the Communist Party of China Central Committee and chairman of the National Committee of the Chinese People's Political Consultative Conference, made the remarks during his investigation and research tour in Xinjiang from Friday to Tuesday.

Stressing that safeguarding social stability should remain the top priority, Wang called for actions to strengthen and innovate social governance and advance law-based and regular counter-terrorist efforts.

He also noted the importance of fostering a strong sense of community for the Chinese nation as the central task and urged efforts to effectively implement the Ethnic Unity and Progress Promotion Law and bolster law-based management of religious affairs.

Regarding economic development, Wang called for developing new quality productive forces in line with local conditions and building a modern industrial system featuring Xinjiang's unique strengths.

Efforts should be stepped up to promote development in southern Xinjiang, consolidate and expand poverty alleviation achievements, and create more jobs through multiple channels, he added.

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.