Saturday, July 18, 2026
Live

সলোমন দ্বীপপুঞ্জের সঙ্গে গভীর চায় চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সলোমন দ্বীপপুঞ্জের সঙ্গে গভীর চায় চীন

জুলাই ১১, সিএমজি বাংলা ডেস্ক: সলোমন দ্বীপপুঞ্জের সঙ্গে পারস্পরিক আস্থা ও লাভজনক সহযোগিতা আরও জোরদারে আগ্রহী চীন। শুক্রবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

মাও নিং জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র আমন্ত্রণে সলোমন দ্বীপপুঞ্জের পররাষ্ট্রমন্ত্রী ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী রিক হাওয়েনিপওয়েলা শুক্র থেকে আগামী বুধবার চীন সফর করবেন।

২০১৯ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দু’দেশের সম্পর্ক দ্রুত ও বহুমাত্রিকভাবে এগিয়েছে। পারস্পরিক সম্মান ও অভিন্ন উন্নয়নের ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্ক উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সমতা ও পারস্পরিক লাভজনক সহযোগিতার একটি উজ্জ্বল উদাহরণ বলে সংবাদ সম্মেলনে জানান মাও নিং।

তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি রিক হাউয়েনিপওয়েলার প্রথম চীন সফর।

লুৎফর/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.