Friday, July 24, 2026
Live

দক্ষিণ চীন সাগর ইস্যু চীন-আসিয়ান সম্পর্কের অন্তরায় হওয়া উচিত নয়: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
দক্ষিণ চীন সাগর ইস্যু চীন-আসিয়ান সম্পর্কের অন্তরায় হওয়া উচিত নয়: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়

জুলাই ২৩: আজ (বৃহস্পতিবার), চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন এক নিয়মিত সংবাদ সম্মেলনে বর্তমান আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে চীন ও আসিয়ান সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনাকে বেইজিং কীভাবে মূল্যায়ন করছে—এ প্রশ্নের জবাবে চীনের সুনির্দিষ্ট অবস্থান তুলে ধরেন।

মুখপাত্র লিন চিয়েন জানান, বুধবার ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চীন-আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন, যেখানে আসিয়ানের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীগণ এবং আসিয়ান মহাসচিব উপস্থিত ছিলেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উল্লেখ করেন যে, উভয় পক্ষের শীর্ষ নেতাদের যৌথ কৌশলগত দিকনির্দেশনায় চীন-আসিয়ান দ্বিপাক্ষিক সহযোগিতা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। চীন ইতোমধ্যে আসিয়ানভুক্ত ৮টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক অভিন্ন কল্যাণের সমাজ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে, যার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর যৌথ উন্নয়ন ও কৌশলগত সুরক্ষার ভিত্তি আরও সুদৃঢ় ও গভীর হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠকে জোর দিয়ে বলেন, দক্ষিণ চীন সাগর অঞ্চলটি মূলত এই অঞ্চলের সব দেশের এক যৌথ সুনির্দিষ্ট আবাসভূমি। ফলে, দক্ষিণ চীন সাগর সংক্রান্ত বিরোধ বা আঞ্চলিক বিষয়গুলো কোনো অবস্থাতেই চীন-আসিয়ান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো অন্তরায় সৃষ্টি করা উচিত নয়।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর সেই প্রজ্ঞা, বুদ্ধিমত্তা ও সক্ষমতা রয়েছে যার মাধ্যমে তারা দক্ষিণ চীন সাগরের যেকোনো ইস্যুকে সঠিকভাবে ও শান্তিপূর্ণ উপায়ে নিরসন করতে পারবে। যাতে শান্তি, স্থিতিশীলতা, সহযোগিতা ও বন্ধুত্ব হয় দক্ষিণ চীন সাগর সম্পর্কিত মূল চালিকাশক্তি। এবং এর মধ্য দিয়েই দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার মূল নিয়ন্ত্রণ ও সার্বভৌম কর্তৃত্ব আঞ্চলিক দেশগুলো নিজেদের হাতেই শক্তভাবে ধরে রাখতে সক্ষম হবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.