Wednesday, July 22, 2026
Live

‘দক্ষিণ চীন সাগর ইস্যুতে আলোচনা শেষ হলে আঞ্চলিক শান্তি জোরদার হবে’

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
‘দক্ষিণ চীন সাগর ইস্যুতে আলোচনা শেষ হলে আঞ্চলিক শান্তি জোরদার হবে’

দক্ষিণ চীন সাগরে আচরণবিধি বা কোড অব কনডাক্ট-সিওসি নিয়ে আলোচনা দ্রুত শেষ করা গেলে তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে বলে মন্তব্য করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ওয়াং ই আরও বলেন, ‘সিওসি নিয়ে দ্রুত আলোচনা শেষ হলে এই অঞ্চলের ভবিষ্যৎ আঞ্চলিক দেশগুলোর হাতেই থাকবে। বাইরের কোন পক্ষের হস্তক্ষেপ বা অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগও কমে আসবে।’

দক্ষিণ চীন সাগরে স্থিতিশীলতা ধরে রাখতে আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতা এবং আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.