Monday, June 29, 2026
Live

দক্ষিণ লেবাননে একাধিক হিজবুল্লাহ জঙ্গিকে হত্যার দাবি ইসরায়েলি বাহিনী

সিএমজি
সিএমজি ডেস্ক সম্পাদক
Published: Updated:
চীন-মিশর বৈঠক, কৌশলগত অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ

জুন ২৮: ইসরায়েলি বাহিনী গতকাল (শনিবার) দক্ষিণ লেবাননে বেশ কয়েকজন হিজবুল্লাহ জঙ্গিকে হত্যা করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আজ (রোববার) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, শনিবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের নাবাতিয়াহ অঞ্চলে রকেট বহনকারী বেশ কয়েকজন হিজবুল্লাহ জঙ্গিকে শনাক্ত করে। এরপর তারা একটি অভিযান চালিয়ে তাদের হত্যা করে এবং তাদের কার্যকলাপের এলাকাটি ধ্বংস করে দেয়। একটি পৃথক অভিযানে, ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর একটি রকেট লঞ্চার ধ্বংস করে।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাটি একটি ‘নিরাপদ অঞ্চলের’ কাছে ঘটেছে, যেখানে ইসরায়েলি সৈন্যরা তাদের অভিযান চালাচ্ছিল এবং ইসরায়েলি সামরিক বাহিনী ‘হুমকি নির্মূল করতে’ তাদের অভিযান অব্যাহত রাখবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

ডেস্ক সম্পাদক

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.